সাংখ্য চক্রবর্তী

ভাষা সেনানী

কোথা থেকে শুরু করবে?

তোমার জীবনে যা আছে — সেটা দিয়েই শুরু কর। ফোন আছে? দিদিমা আছে? লিখতে পারো? — তোমার পথ এখানে।

🏆 বিজয়ীদের ₹ ১০,০০০ · শুধু চেষ্টা করলেই ₹ ১,০০০


🎙

তোমার দিদিমা-ঠাকুরদা কি বরাক বাংলায় কথা বলেন?

তাঁদের কণ্ঠ রেকর্ড কর

সপ্তাহে একবার বসো। ফোনে রেকর্ড কর। তাঁরা যে শব্দ বলেন যেগুলো তুমি বইয়ে পাবে না — সেগুলো লিখে রাখো। গ্রামের নাম, কে বলেছেন, কবে বলেছেন — সব লেখো। এক বছরে ৫০টা শব্দ হয়ে যাবে।

সপ্তাহে ৩০ মিনিট

📱

তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার কর?

বরাক বাংলায় পোস্ট কর

ইনস্টাগ্রাম রিল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ফেসবুক পোস্ট — সব বরাক বাংলায়। সপ্তাহে একটা পোস্ট। বন্ধুদের ট্যাগ কর। #এইউনিশে ব্যবহার কর। এক বছর লেগে থাকো — সেটাই তোমার জমা।

সপ্তাহে ১৫ মিনিট

✍️

তুমি কি লিখতে ভালোবাসো?

বরাক বাংলায় লেখো

গল্প, কবিতা, প্রবন্ধ — ঘরের ভাষায়, পাঠ্যবইয়ের ভাষায় না। ছোট হলেও চলবে। শেষ করাটাই আসল। ব্লগে পোস্ট কর, নোটবুকে লেখো — যেভাবে খুশি।

তোমার সময়মতো

📸

তুমি কি ফটো বা ভিডিও তুলতে পারো?

হারিয়ে যাওয়া জিনিস ধরে রাখো

পুরনো যন্ত্র, রান্নার পদ্ধতি, উৎসবের জিনিস, অচেনা ফলমূল — ছবি তোল, বরাক বাংলায় নাম আর বর্ণনা দাও। ৫০টা আইটেম বা কয়েক মাসের ভিডিও সিরিজ।

সপ্তাহে ২-৩টা ছবি

📖

তুমি কি অভিধান ব্যবহার কর?

প্রতিদিন একটা শব্দ সমৃদ্ধ কর

অভিধানে যে শব্দগুলো আছে — তার ছবি তোল, অডিও রেকর্ড কর, তোমার গ্রামে কীভাবে ব্যবহার হয় লেখো, কোন বইয়ে আছে খুঁজে বের কর। প্রতিদিন একটা। এক বছরে ৩৬৫টা। তোমার জোগাড় করা শব্দ একদিন অভিধানের দ্বিতীয় খণ্ডে উঠবে — তোমার নামসহ। এগারোজনের প্রতি এর চেয়ে বড় শ্রদ্ধাঞ্জলি আর কী হতে পারে।

প্রতিদিন ১০ মিনিট

🏫

তুমি কি স্কুল বা কলেজে পড়ো?

ক্যাম্পাস অ্যাম্বাসেডর হও

তোমার স্কুলে বা কলেজে ভাষার কথা ছড়াও। বন্ধুদের ভাষা সেনানী সম্মানের কথা বলো। ইভেন্ট করো, ওয়ার্কশপ করো। বন্ধুদের জমা তৈরিতে সাহায্য কর। তোমার সাফল্য একা কাজে না — অন্যদের শুরু করতে সাহায্যে।

তোমার ইচ্ছামতো


কোনটা ভালো লাগছে ঠিক করতে পারছ না? একসাথে দুটো করো। তিনটে করো। কোনো নিয়ম নেই — শুধু শুরু করো।

কোনটা করবে ঠিক করে ফেলেছ? আমাকে লেখো — sankhyac@gmail.com — আমি তোমাকে শুরু করতে সাহায্য করব।

প্রশ্ন থাকলে লেখো — sankhyac@gmail.com